শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ সমন্বিত উদ্যোগে কমছে হাম সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধ নয়, সংঘাত এড়াতেই প্রস্তুতি: সেনাপ্রধান
  • সৈয়দপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান আল-ফারুক একাডেমি

    সৈয়দপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান আল-ফারুক একাডেমি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারী সৈয়দপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সরকারি বিজ্ঞান কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে আল-ফারুক একাডেমি। গত ১১ আগস্ট সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন ও সৈয়দপুর উপজেলা প্রশাসন যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। 

    “অভাব নয়, স্বভাবই দুর্নীতির মূল কারণ” এই বিষয়ে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন আল-ফারুক একাডেমির শিক্ষার্থী পক্ষ দলের দলনেতা মো. আব্দুল্লাহ দানিয়ান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী। 

    তিনি বলেন, বিতর্ক জীবনের জটিল প্রশ্নের উত্তর খুঁজতে সহায়তা করে। প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত বিতর্ক আয়োজন করা প্রয়োজন। এদিন প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কোহিনুর বেগম ও কামারপুকুর কলেজের প্রভাষক মাকসুদার রহমান। 

    সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেসুর রহমান জুয়েল। পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা কমিটির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন