শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ সমন্বিত উদ্যোগে কমছে হাম সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধ নয়, সংঘাত এড়াতেই প্রস্তুতি: সেনাপ্রধান
  • পঞ্চগড়ে নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

    পঞ্চগড়ে নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বোদা উপজেলায় টেকনিশিয়ান না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ক্লিনিক্যাল ইন্সট্রুমেন্ট রাখা, তাপমাত্রা সংরক্ষণ ছাড়াই ল্যাব পরিচালনা সহ নানা অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । 

    উপজেলার শহরের ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও  ফার্মেসীতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন    পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা।

    অভিযান সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলা শহরের জননী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে টেকনিশিয়ান না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ক্লিনিক্যাল ইন্সট্রুমেন্ট রাখা, তাপমাত্রা সংরক্ষণ ছাড়াই ল্যাব পরিচালনার দায়ে ২০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ক্লিনিক্যাল ইন্সট্রুমেন্ট রাখার দায়ে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার এবং তাপমাত্রা সংরক্ষণ না করে ওষুধ রাখা, সৌজন্য স্যাম্পল ওষুধ রাখার দায়ে তিথি ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ নগদ প্রদান ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসী কর্তৃপক্ষ।
    এসময় বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। 

    পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বোদা বাজার এলাকার তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে  মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে আমরা ভোক্তাদের সচেতনতার সহিত পণ্য দ্রব্য ক্রয়সহ নাগরিক সেবা নিতে পরামর্শ দিয়েছি। জনস্বার্থে ভোক্তা অধিকারের অভিযান চলমান থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন