শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ সমন্বিত উদ্যোগে কমছে হাম সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধ নয়, সংঘাত এড়াতেই প্রস্তুতি: সেনাপ্রধান
  • পঞ্চগড় জেলা বিএনপির বিজয় মিছিল 

    পঞ্চগড় জেলা বিএনপির বিজয় মিছিল 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার বিকেলে (০৬ আগষ্ট) পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বর্ণ্যাঢ্য বিজয় মিছিল বের করা হয়।  

    মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়। 

    মিছিলে জেলা ও উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

    পরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 
    এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বক্তব্য রাখেন।   

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমাদের নেতার এই ম্যাসেজটি গ্রামে গঞ্জে স্কুল কলেজে শহরে বন্দরে তরুণদের কাছে পৌছে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। 

    গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমাদেরকে বাকরুদ্ধ করেছে। যারা স্বীকৃত রাজাকার যারা এই দেশের স্বাধীনতাকে শিকার করে নাই তাদের ছবির সাথে ২৪ এর আন্দোলনের শহীদদের ছবি মিলিয়ে দিয়েছে। একটি দল ৭১ কে ২৪ শের সাথে মিলিয়ে দেয়ার চেষ্টা করছে। প্রিয় নেতা তারেক রহমান বার বার বলেছেন ৭১ এ আমরা ভূখন্ড পেয়েছি, মানচিত্র পেযেছি, জাতীয় সঙ্গীত পেয়েছি। আর ২৪ এর আন্দোলন আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। কাজেই দুইটাকে একসাথে মেলানোর চেষ্টা করবেন না। গতকালকে যে আপনারা নারকীয় ঘটনা ঘটিয়েছেন আমরা মনে করি এই ২৪ এর 

    আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে আপনারা বেঈমানী করেছেন। আমাদের প্রত্যেক নেতাকর্মীকে সচেতন সজাগ থাকতে হবে। কোন অপশক্তি যেন ধর্মকে ব্যবহার করে এই নির্বাচনকে নস্যাৎ করতে না পারে। তারা মাঝখানে বেহেস্তের টিকেট বিক্রি করে সব শেষ করে দিয়েছে। তারা দেখলো যে এটা করে লাভ নাই । 

    কারণ বাংলাদেশের মানুষ ভালো করেই জানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) বলেছেন, আমি নবী নিজেও জানিনা কার নামে শাফায়াত করতে পারবো। কে বেহেস্তে যাবে কে দোযখে যাবে সেটা একমাত্র আল্লাহই জানে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন