শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ সমন্বিত উদ্যোগে কমছে হাম সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধ নয়, সংঘাত এড়াতেই প্রস্তুতি: সেনাপ্রধান
  • টাঙ্গন নদীতে অসাধু জেলেদের দৌরাত্ম্য, ২৫ রিং জাল জব্দ

    টাঙ্গন নদীতে অসাধু জেলেদের দৌরাত্ম্য, ২৫ রিং জাল জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গন নদী এখন আর শুধুমাত্র একটি প্রবাহমান জলধারা নয়। এক সময় যা ছিল প্রাণের উৎস, জীববৈচিত্র্যের নিরাপদ আশ্রয়, আজ তা যেন কিছু অসাধু জেলের লোভের জালে আটকে পড়া এক করুণ প্রতিচ্ছবি।

    মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বটতলী এলাকায় এমনই এক অভিযান চালানো হয়। টাঙ্গন নদীর বুকে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. আয়েশা আক্তার এবং সদর থানা পুলিশের একটি টিম।

    অভিযানে ধরা পড়ে ২৫টি নিষিদ্ধ রিং জাল, যা নদীতে ফাঁদ হিসেবে পাতা হয়েছিল। ঘটনাস্থলেই জালগুলো ধ্বংস করা হয়।

    ইউএনও খাইরুল ইসলাম বলেন, “অবৈধভাবে মাছ শিকার শুধু বেআইনি নয়, পরিবেশের জন্যও ভয়াবহ হুমকি। সরকার এখন এসবের বিরুদ্ধে কঠোর।”

    রিং জাল বসানো হয় নদীর গভীরে। এতে শুধু বড় মাছ নয়, ডিমওয়ালা মা মাছ ও পোনাও আটকে যায়। ফলে হুমকির মুখে পড়ে জলজ জীববৈচিত্র্য

    সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, “রিং জাল মাছের প্রাকৃতিক প্রজনন বাধাগ্রস্ত করে। তাই এটি সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযান অব্যাহত থাকবে এবং সচেতনতা বাড়ানো হবে।”

    স্থানীয় সমাজকর্মী আপেল মাহমুদ বলেন,  অনেকেই নিজেদের জেলে (মৎস্যজীবী) পরিচয় দিয়ে নদী দখলে নিচ্ছে। অথচ প্রকৃত জেলেরা রয়েছেন বঞ্চিত। এমন বাস্তবতায় প্রশাসনের নিয়মিত অভিযান অনেকটা স্বস্তির খবর।

    টাঙ্গন শুধু নদী নয়, এটি এ অঞ্চলের প্রাণ। তাই সচেতন নাগরিক ও প্রকৃত জেলেদের ঐক্যবদ্ধ হতে হবে এই অপরাধের বিরুদ্ধে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন