শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান ও জুলাই পরিবার সম্মেলন।

জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান ও জুলাই পরিবার সম্মেলন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হয় "জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান ও জুলাই পরিবার সম্মেলন"।

মঙ্গলবার (৫আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার জনাব এ.এফ.এম তারিক হোসেন খান,পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র,

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র ও মাননীয় প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

মতবিনিময় ও আলোচনা সভায় জুলাই শহিদদের পরিবারবর্গ এবং জুলাই যোদ্ধারা আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন