মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার 

শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৬ বছর বয়সি এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাকিল (৩২) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার দিবাগত রাত ২টার দিকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি দল পলাশবাড়ী উপজেলার ভবানিপুরে এক বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযুক্ত শাকিল একই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। অভিযুক্ত শাকিল অটো ভ্যান চালানোর পাশাপাশি চুরি ও মাদকের সাথে জড়িত বলে জানান স্থানীয়রা। 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৩ টার দিকে অভিযুক্ত শাকিল একই গ্রামের ৬ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়। পরবর্তীতে দিবাগত রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিকে ও সার্বিক সহযোগিতায় সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে অভিযুক্ত শাকিল কে আটক করা হয়। অভিযুক্ত শাকিলকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের হয়েছে। এ মামলার তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

এ মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন