শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আবারও বিপৎসীমা অতিক্রম করলো তিস্তা নদীর পানি

আবারও বিপৎসীমা অতিক্রম করলো তিস্তা নদীর পানি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের সিকিমের পাহাড়ে ও সমতলে ভারী বর্ষণসহ উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমা (৫২.১৫) প্রবাহিত হচ্ছে। 

আজ রবিবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে তিস্তার পানি বিপৎসীমা ছুঁয়ে যায়। এর আগে সকাল ৬ টায় বিপৎসীমার ২ সেন্টিমিটির নিচে ছিল।

চলতি বছর তিস্তা এ নিয়ে দুই দফায় বিপৎসীমা অতিক্রম করলো। গত ২৯ জুলাই রাতে তিস্তার পানি বিপৎসীমা (৫২.১৫) ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এদিকে তিস্তার পানি বিপৎসীমা সহ পানি বৃদ্ধি অব্যহত রয়েছে বলে নিশ্চিত করেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশী অমিতাভ চৌধুরী। 

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ৪৪টি স্লইচগেট খুলে রাখা হয়েছে।

এ দিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা অববাহিকার বিভিন্ন নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, তিস্তায় ঘন ঘোলাপানি ধেয়ে আসছে। ডালিয়া পাউবোর বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গতকাল শনিবার তিস্তার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচে ছিল।উজানে ভারী বর্ষন ও পাহাড়িঢলে আজ রবিবার সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে।

এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নীলফামারীর ডিমলা, জলঢাকা উপজেলা, লালমনিরহাট জেলার হাতিবান্ধা, পাটগ্রাম, কালিগঞ্জ, আদিতমারী উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপ চরের কিছু এলাকা প্লাবিত হয়েছে বলে জানা গেছে। তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙ্গনেরও আশংকা করা হচ্ছে। বেশকিছু চরাঞ্চলের বাড়িঘরের চারপাশে পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন