শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

রংপুরে রসিকের সাবেক কাউন্সিলর ফুলু গ্রেফতার

রংপুরে রসিকের সাবেক কাউন্সিলর ফুলু গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা ফজলে এলাহী ফুলুকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান। 


গ্রেফতার ফজলে এলাহী ফুলু নগরীর পীরজাবাদ যুগীপাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি।


কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকা ফজলে এলাহী ফুলুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা, হামলাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 
তিনি জানান, কোতয়ালী থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রয়েছে। মামলা নং-১৯, তারিখ-১৮/০৫/২০২৫, জিআর-১৩২/২৫, ধারা-১৪৩/১৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪/১০৯/৩৪ পেনাল কোড। তিনি সেই মামলার এজাহার ভুক্ত আসামী। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন