শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

কিশোরগঞ্জের যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোকলেছুর রহমান বিমানকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিমান ওই ইউনিয়নের বাফলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ২১ নভেম্বর (বৃহস্পতিবার) রণচন্ডী ইউপি চেয়ারম্যানকে নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এলাকাবাসী জানায়, দুপুরে রণচণ্ডি স্কুল অ্যান্ড কলেজে, কলেজ কর্তৃপক্ষের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান হয়। 

ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তার বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার পর পুলিশ তাকে মাইক্রোবাসে করে থানায় নেয়ার সময় তার সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা চালায় এবং গ্লাস ভাঙচুর করে।ওই ঘটনায় সে সময় চারজন পুলিশ সদস্য আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।

তিনি জানান, ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমানের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার তিনি প্রধান আসামি। বৃহস্পতিবার (৩১ জুলাই) গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।