শহীদ মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন - ডাঃ এ জেট এম জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেট এম জাহিদ হোসেন। নীলফামারীর জলঢাকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়াস্থ বগুলাগাড়ী চৌধুরী পাড়ায় আসেন শহীদ মাহেরীন চৌধুরীর সমাধিতে যিয়ারত ও পরিবারের খোঁজখবর নিতে আসেন।
বুধবার (৩০ জুলাই) নীলফামারীর জলঢাকা উপজেলা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্রাজেডিতে নিহত বীর শি্ক্ষিকা ও প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, সেখানে নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরবিদায় নেন সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরী(৪২)।
ডা. এ জেট এম জাহিদ হোসেন আরও বলেন, মাহেরীন চৌধুরী এতগুলা বাচ্চাকে বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গ করে প্রমাণ করেছেন তিনি একজন মা তিনি একজন শিক্ষক। বাচ্চাগুলোর সঙ্গে তার রক্তের সম্পর্ক ছিলো না তাদের সঙ্গে আত্মার সম্পর্ক ছিলো। তিনি সেখানে সবগুলো বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছে।
এ সময় দেরে বর্তমান রাজনৈতিক পেক্ষাপট ও আগামী জাতীয় নির্বাচনের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন বিএনপি তার জন্মলগ্ন থেকেই সংস্কারে বিশ্বাসী দল । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কারের সূচনা করেন এবং খালেদা জিয়া আনেন সংসদীয় সরকার ব্যবস্থা। তিনি বলেন, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাতিল করে খালেদা জিয়া সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেন- এটিও বড় একটি রাজনৈতিক সংস্কার। নারীর শিক্ষা, মতায়ন, ভোটাধিকারের বাস্তবায়ন- প্রতিটি ক্ষেত্রেই বিএনপি রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়েও ডা. জাহিদ বলেন, ১৯৯৬ সালে জনগণের দাবিতে বিএনপিই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত করেছিল। নিজের দলের স্বার্থ নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে বিএনপি। এসময় জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত দুটি তত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন আয়োজন করেছিল। কিন্তু ডক্টর ইউনুছ এর নেতৃত্বাধীন বর্তমার তত্বাবধায়ক সরকার এক বছরেও তা পারেননি। সংস্কারের নামে যতই সময় পেন হবে ততই নির্বাচনকে প্রলম্বিত করা হবে।
ডাঃ এ জেড এম জাহিদ বিএনপির অধিনে চাঁদাবাজী ছড়িয়ে গেছে এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন,বিএনপি ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কথা বলার সময় চিন্তা করে বলবেন। চাঁদাবাজী করতে গিয়ে কারা হাতে-নাতে ধরা পড়ছে তা দেশের মানুষ দেখছে।
আপনারা (এনসিপি) সদ্য জন্ম গ্রহণ করেছেন। অনেক পথ পাড়ি দিতে হবে সেটির জন্য প্রস্তুতি নিন আপনারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, একটি মামলা উচ্চ আদালতে আপীলে রয়েছে সেটি নিষ্পতি হলেও দেশেরমাটিত পা রাখবেন তারেক রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহবায়ক মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, সদস্য আলহাজ্ব সৈয়দ আলী, গোলাম মোস্তফা রঞ্জু, শেফাউল জাহাঙ্গীর আলম সেপু, আবু সাঈদ চৌধুরী ডিডুসহ জেলা ও জলঢাকা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।