মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

নীলফামারীতে অস্বচ্ছল সংস্কৃতিসেবী মধ্যে টাকার চেক বিতরণ।

নীলফামারীতে অস্বচ্ছল সংস্কৃতিসেবী মধ্যে টাকার চেক বিতরণ।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নীলফামারীতে অস্বচ্ছল সংস্কৃতিসেবী ৩৪ জনের মাঝে মাসিক কল্যাণ ভাতার ৭ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে (৮জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপকারভোগী সংস্কৃতিসেবীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সাইদুল ইসলাম,এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম রিমু ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল বক্তব্য দেন।

জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম রিমু জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অসচ্ছল সংস্কৃতিসেবীদের ভাতা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে অনুদান প্রদানের জন্য নীতিমালা তৈরি করেছে। বিভিন্ন সময়ে এই অনুদান ও ভাতা বিতরণ করা হয়।আজ নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরন অনুষ্ঠানে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত মাসিক হারে এক বছরের জন্য বারো হাজার থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত মোট ৭ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের বরাদ্দ থেকে এই ভাতার চেক বিতরণ করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন