মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

রাবিতে ভর্তি হতে ছাত্রকে আর্থিক সহায়তা প্রদান পঞ্চগড় জেলা প্রশাসকের

রাবিতে ভর্তি হতে ছাত্রকে আর্থিক সহায়তা প্রদান পঞ্চগড় জেলা প্রশাসকের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রকে আর্থিক সহায়তা প্রদান করলেন পঞ্চগড় জেলা প্রশাসক।  

জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী নিশাদের হাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির অর্থ  বৃহস্পতিবার প্রদান করে।

পঞ্চগড়ের সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো, নিশাদ এর বিশ্ববিদ্যালয়ের ভর্তির অর্থ  প্রদান করলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী

এতে, এ দরিদ্র পরিবারের সন্তানটির বিশ্ববিদ্যালয় লেখাপড়ার সুযোগ হলো। এ মেধাবী ছাত্রটি সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করেছে। তবে অর্থাভাবে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিল না।  বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসবে পঞ্চগড় জেলা প্রশাসক তার পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়।  জেলা প্রশাসক মোঃ সাবেত আলীর এই মহতী উদ্যোগটি এলাকায় বেশ প্রশংসিত হয়েছে। এ সহায়তাকে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে।                             


আমির খসরু লাবলু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন