সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

    সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে ফের উত্তাল হয়েছে ক্যাম্পাস। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর, শিক্ষার্থীরা রোববার (১৮ মে) বিকেলে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে।

    এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিবাদ জানায়। সেখান থেকে একটি মিছিল বের হয়ে শাহবাগ থানার সামনে গিয়ে অবস্থান নেয়। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।

    শিক্ষার্থীরা জানিয়েছে, দোষীদের দ্রুত গ্রেফতার না করা হলে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হবে।

    ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, রাজনীতির উর্ধ্বে থেকে, সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে। মূল অভিযুক্তকে গ্রেফতার না করার বিষয়ে অর্থের লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন সাম্যের সহপাঠিরা।

    যদিও পুলিশ বলছে, সাম্যের কিলিং মিশনে অংশ নেয়া সবাইকে আইনের আওতায় আনা হবে। গেলো মঙ্গলবার রাতে, সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য।

    উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তারপর থেকে উত্তপ্ত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা। এরপর ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ ও মশাল মিছিল করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন