বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • নারী ওয়ানডে বিশ্বকাপ: প্রথম ওভারেই পাকিস্তানের জোড়া উইকেট

    নারী ওয়ানডে বিশ্বকাপ: প্রথম ওভারেই পাকিস্তানের জোড়া উইকেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হয়েছে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তানের দল।

    তবে প্রথম ওভারেই পাকিস্তান ধাক্কা খায়। বাংলাদেশের পেসার মারুফা আক্তার ওভারটির পঞ্চম এবং ষষ্ঠ বলে উমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করে সাজঘরে পাঠান। ২ রানে ২ উইকেট হারিয়ে পাকিস্তান শুরুতেই চাপে পড়ে।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ২৬ রান। বাংলাদেশের পেসার মারুফার এই দুর্দান্ত শুরু দলের জন্য আস্থা জোগাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন