সহজে পড়ার মতো ১০টি ছোট দরুদ, জানুন বাংলা উচ্চারণ ও অর্থ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের অন্যতম মাধ্যম হলো দরুদ পাঠ। ইসলামে দরুদ পাঠের বিশেষ ফজিলত রয়েছে। মহানবী (সা.) নিজেও সাহাবিদের দরুদ পাঠের পদ্ধতি শিখিয়েছেন এবং এর গুরুত্ব তুলে ধরেছেন।
সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, কোনো ব্যক্তি মহানবী (সা.)-এর প্রতি একবার দরুদ পাঠ করলে আল্লাহ তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করেন।
সুনানে নাসায়ির বর্ণনায় আরও এসেছে, একবার দরুদ পাঠের মাধ্যমে আল্লাহ বান্দার ১০টি গুনাহ মুছে দেন এবং তার মর্যাদা ১০ ধাপ বৃদ্ধি করেন।
দরুদ পাঠ তাই শুধু মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম নয়, বরং এটি আল্লাহর রহমত ও নৈকট্য লাভেরও একটি গুরুত্বপূর্ণ আমল। হাদিসে বর্ণিত কয়েকটি ছোট দরুদের বাংলা উচ্চারণ ও অর্থ নিচে তুলে ধরা হলো।
১. আল্লাহর নৈকট্য প্রার্থনার দরুদ
আরবি:
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّأَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ
উচ্চারণ:
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক্বআদাল মুক্বাররাবা ইন্দাকা ইয়াওমাল কিয়ামাহ।
অর্থ:
হে আল্লাহ! মুহাম্মদ (সা.)-এর প্রতি রহমত বর্ষণ করুন এবং কেয়ামতের দিন তাকে আপনার নৈকট্যপ্রাপ্ত আসনে অধিষ্ঠিত করুন।
(তাবরানি, হাদিস: ৪৪৮০)
২. মুমিন ও মুসলিমদের জন্য রহমতের দরুদ
আরবি:
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ وَصَلِّ عَلٰى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ
উচ্চারণ:
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা, ওয়াসাল্লি আলাল মুমিনীনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমাত।
অর্থ:
হে আল্লাহ! আপনার বান্দা ও রাসুল মুহাম্মদ (সা.)-এর প্রতি এবং সব মুমিন ও মুসলিম নর-নারীর প্রতি রহমত বর্ষণ করুন।
(সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৯০৩)
৩. মহানবী (সা.)-এর জন্য রহমত ও শান্তির দরুদ
আরবি:
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّسَلِّمْ
উচ্চারণ:
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসাল্লিম।
অর্থ:
হে আল্লাহ! মুহাম্মদ (সা.)-এর ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
(মুসনাদে আহমদ, হাদিস: ২৬৪১৬)
৪. শান্তি ও বরকতের দরুদ
আরবি:
اَلسَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ
উচ্চারণ:
আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
অর্থ:
আপনার ওপর শান্তি বর্ষিত হোক, হে নবী! আল্লাহর রহমত ও বরকতও আপনার ওপর বর্ষিত হোক।
(সহিহ বুখারি, হাদিস: ৮৩১)
৫. নবী মুহাম্মদ (সা.)-এর ওপর রহমতের দরুদ
আরবি:
صَلَّى اللهُ عَلَى النَّبِيِّ مُحَمَّدٍ
উচ্চারণ:
সাল্লাল্লাহু আলান্নাবিয়্যি মুহাম্মাদিন।
অর্থ:
আল্লাহ নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি রহমত বর্ষণ করুন।
(সুনানে নাসায়ি, হাদিস: ১৭৪৬)
৬. নবী মুহাম্মদ (সা.)-এর পরিবারে বরকতের প্রার্থনা
আরবি:
اَللّٰهُمَّ اجْعَلْ صَلَوَاتِكَ وَبَرَكَاتِكَ عَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا جَعَلْتَهَا عَلٰى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
উচ্চারণ:
আল্লাহুম্মাজআল সালাতিকা ওয়াবারাকাতিকা আলা আলে মুহাম্মাদিন কামা জাআলতাহা আলা আলে ইবরাহীম, ইন্নাকা হামীদুম মাজীদ।
অর্থ:
হে আল্লাহ! মুহাম্মদ (সা.)-এর পরিবারবর্গের ওপর আপনার রহমত ও বরকত দান করুন, যেমন আপনি ইবরাহিম (আ.)-এর পরিবারবর্গের ওপর দান করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত।
(মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৮৭২৬)
৭. মহানবী (সা.) ও তাঁর পরিবারের জন্য রহমতের দরুদ
আরবি:
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ
উচ্চারণ:
আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ।
অর্থ:
হে আল্লাহ! মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারবর্গের ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
(আল-আযকারুন নববিয়্যাহ, পৃষ্ঠা: ১৭৭)
৮. নবীজির ওপর দরুদ ও সালাম
আরবি:
صَلّى اللهُ عَلَى النَّبِيِّ وَسَلَّمَ
উচ্চারণ:
সাল্লাল্লাহু আলান্নাবিয়্যি ওয়াসাল্লাম।
অর্থ:
নবীজির ওপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।
(নাতাইজুল আফকার)
৯. বরকত লাভের দরুদ
আরবি:
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى آلِ إِبْرَاهِيْمَ، اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى آلِ إِبْرَاهِيْمَ
উচ্চারণ:
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা আলে ইবরাহীম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা আলে ইবরাহীম।
অর্থ:
হে আল্লাহ! আপনি মুহাম্মদ (সা.)-এর ওপর রহমত নাজিল করুন, যেমন রহমত নাজিল করেছেন ইবরাহিম (আ.)-এর পরিবারবর্গের ওপর। হে আল্লাহ! আপনি মুহাম্মদ (সা.)-এর ওপর বরকত দান করুন, যেমন বরকত দান করেছেন ইবরাহিম (আ.)-এর পরিবারবর্গের ওপর।
(সুনানে নাসায়ি, হাদিস: ৯৭৯৬)
১০. উম্মী নবী মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ
আরবি:
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ النَّبِيِّ الأُمِّيِّ
উচ্চারণ:
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি।
অর্থ:
হে আল্লাহ! উম্মী নবী মুহাম্মদ (সা.)-এর ওপর রহমত বর্ষণ করুন।
(আত-তারগিব ওয়াত-তারহিব)
দরুদ পাঠের গুরুত্ব
মহানবী (সা.)-এর প্রতি দরুদ পাঠ মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল। হাদিসে এর বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে। তাই নিয়মিত দরুদ পাঠের মাধ্যমে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি আল্লাহর রহমত লাভের চেষ্টা করা যায়।