বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
  • আবারও ব্যর্থ হওয়ার শঙ্কা রাশিয়ান এবং ইউক্রেনীয় দ্বিতীয় দফার শান্তি আলোচনা

    আবারও ব্যর্থ হওয়ার শঙ্কা রাশিয়ান এবং ইউক্রেনীয় দ্বিতীয় দফার শান্তি আলোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় দফার শান্তি আলোচনাও ব্যর্থ হওয়ার শঙ্কা করা হচ্ছে । 
    দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রতিনিধিদল ইস্তাম্বুলে পৌঁছেছে। তবে শান্তি আলোচনার কয়েক ঘন্টা আগে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে কিয়েভ ও মস্কো। এদিকে, দ্বিতীয় দফার আলোচনাতেও কোনো অগ্রগতি হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।

    শনিবার রাতে ইউক্রেনের উপর মস্কোর সবচেয়ে বড় বিমান হামলার পর রাশিয়ার গভীরে ভয়াবহ ড্রোন হামলা চালায় কিয়েভ। 

    রাশিয়ার বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে ইউক্রেন ১১৭টি ড্রোন হামলা চালিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। এই হামলায় রাশিয়ার অন্তত ৪০টি বোমারু যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে কিয়েভ।
     
    এদিকে, গত মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা যুদ্ধবন্দিদের বিনিময় ছাড়া কোনো উল্লেখযোগ্য ফলাফল বয়ে আনতে পারেনি।

    এবারের আলোচনাতেও তেমন কোনো অগ্রগতি হবে বলে আশা খুব কম।
     
    ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে মস্কো এখনও তার দাবিগুলো তুলে ধরে একটি রূপরেখা সংক্রান্ত নথি হস্তান্তর করেনি। যা খুব গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছে ইউক্রেন।
     
    এদিকে, রোববার রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ হওয়া  ইউক্রেনীয় প্রস্তাবগুলো রাশিয়াকে সন্তুষ্ট করতে পেরেছে বলেও মনে করছেন না সংশ্লিষ্টরা। 
     
    সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রাশিয়া- ইউক্রেনের যুদ্ধবিরতিতে অগ্রগতি না হলে তিনি এই আলোচনার প্রচেষ্টা বন্ধ করে দেবেন।

    মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার আগে তিনি এই যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন। 


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ