রবিবার, ০১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মাসে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ তরুণদের কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র বাবুপুরে শিশু-কিশোরদের মাঠের জন্য আরও ৬০ শতাংশ জমি কিনছে সরকার সরকার পরিবর্তনের গণতান্ত্রিক পথ নির্বাচন, আন্দোলন নয়: চিফ হুইপ মিরপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষার সুযোগ ১ জানুয়ারি চালু হচ্ছে সাভারের স্বাস্থ্য ব্যবস্থাপনা ইনস্টিটিউট হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা মুক্তির আগেই বিদেশি স্বত্ব বিক্রি করে ১৭৫ কোটি রুপি পেল শাহরুখের ‘কিং’
  • একই দিনে রোজা-ঈদ পালন নিয়ে ভাবার আহ্বান তারেক রহমানের

    একই দিনে রোজা-ঈদ পালন নিয়ে ভাবার আহ্বান তারেক রহমানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একই দিনে রোজা ও ঈদ পালনের সম্ভাব্যতা নিয়ে পর্যালোচনার জন্য ওলামা মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

    আজ রোববার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি। এ সময় তারেক রহমান রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

    তারেক রহমান বলেন, ‘রমজান মাস আমাদের ধৈর্যশীল হওয়ার শিক্ষা দেয়। রমজান আমাদের শেখায় সংযম। কীভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আল্লাহর সৃষ্টিকে যত্ন নেওয়া রমজান আমাদেরকে শিক্ষা দেয়।

    এসময় তিনি সৎ কাজে উৎসাহিত করতে ও অসৎ কাজ থেকে নিরুৎসাহিত হওয়ার কথা বলেন। ইফতার মাহফিলে অংশ নেন ইসলামি মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার প্রায় ৭০ থেকে ৮০ জন শিশু এতিম ও ছাত্র-ছাত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন