শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সিদ্ধিরগঞ্জে বাসায় অগুন: একই পরিবারের ৬ জন দগ্ধ

    সিদ্ধিরগঞ্জে বাসায় অগুন: একই পরিবারের ৬ জন দগ্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

    বুধবার দিবাগত রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ উপজেলার বার্মাশীল বাগপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে।

    দগ্ধরা হলেন সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া আক্তার (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুপাতো বোন রহিমা আক্তার (৩২) ও রহিমার মেয়ে ঋতু আক্তার (১৩)।

    রহিমার স্বামী জাহাঙ্গির হাওলাদার জানান, সিদ্ধিরগঞ্জেট বাগপাড়া এলাকার বাসাটির পাশাপাশি সুখীর পরিবার ও তার পরিবার ভাড়া থাকেন। সুখীর স্বামী নূর মোহাম্মদ চাকরি করেন। ১৬-১৭ দিন আগে সুখীর একটি সন্তান হয়। সেই সন্তানকে দেখতে রহিমা ও তার মেয়ে সুখীর বাসায় গিয়েছিলেন। রাতে বাসায় কয়েল ধরাতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সাথে সাথে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, তারা ১০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। একজনকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

    তিনি আরো জানান, রহিমা নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। সুখী আক্তারের শরীরের ১৭ ভাগ ও জান্নাতি আক্তারের শরীরের ১৫ ভাগ দগ্ধ হয়েছে। তাদের সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন