শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • ভালুকা পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাওন, সম্পাদক ফেরদৌস

    ভালুকা পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাওন, সম্পাদক ফেরদৌস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকা পৌর স্বেচ্ছাসেবকলীগের নয়া কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাবেক ছাত্রনেতা এস.এম মহসিন শাওনকে সভাপতি ও মো. মিজানুর রহমান ফেরদৌসকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদ দেওয়া হয়েছে।


    রবিবার রাতে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট ও সাধারণ সম্পাদক তানজীব আহমেদ রাজীবের যৌথ স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়।

    আংশিক ওই কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন প্রকৌঃ মনোয়ারুল ইসলাম রিয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন শাকিল হাসান অনন্ত ও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন এস.এম. জিয়াউর রহমান মোমেন।

    পাশাপাশি ওই প্রেস বিজ্ঞপ্তিতেই নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর বরাবর জনা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।  


    নবগঠিক কমিটির সভাপতি এস.এম মহসিন শাওন জানান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভালুকা পৌরস্বেচ্ছাসেবকলীগ সর্বশক্তি দিয়ে কাজ করবে। আমি সকল মুজিব সৈনিকের সহযোগীতা চাই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন