শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • মিঠাপুকুরে চেয়ারম্যান সমিতির দায়িত্বে জয়নাল-সাইদুর

    মিঠাপুকুরে চেয়ারম্যান সমিতির দায়িত্বে জয়নাল-সাইদুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের মিঠাপুকুরে চেয়ারম্যানদের স্বার্থ রক্ষায় এবং উন্নয়নমূলক কাজের পরিধিসহ পারস্পরিক সহযোগিতার হাত বাড়াতে মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ে চেয়ারম্যান সমিতি গঠন করা হয়েছে। 

    বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মিঠাপুকুর উপজেলা পরিষদ মিলনায়তনে এটি গঠিত হয়। এতে সংখ্যাগরিষ্ঠতা এবং মতামতের ভিত্তিতে ৬ নম্বর কাফ্রিখাল ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন মাস্টারকে সভাপতি এবং ১৪ নম্বর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়। 

    কমিটির সহ সভাপতি করা হয় ১ নং খোড়াগাছ  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, সহ সম্পাদক ১৬ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ১১ নং বড়বালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম স্বপন, কার্যকরী সদস্য ১৫ নং বড় হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মতিন মিয়া ও ৯ নং ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকছেদুল আলম সরকার (মুকুল)

    ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নবগঠিত কমিটির সভাপতি ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- জয়নাল আবেদিন মাস্টার জানান,চেয়ারম্যানদের সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকবো ও নিজ নিজ ইউনিয়নের উন্নয়নে সম্মিলিতভাবে আমরা কাজ করবো এই প্রত্যাশা থেকেই এই সমিতি আজ গঠন করা হলো।

    উল্লেখ্য যে, গত বছরের ৫ নভেম্বর রাতে প্রকাশে ০৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের জনপ্রিয়  চেয়ারম্যান মাহবুবার রহমানকে মাছ কাঁটার বটি দিয়ে কুপিয়ে আপাদমস্তক এক ব্যক্তি কুপিয়ে হত্যা করেন। এরপর থেকে চেয়ারম্যানদের নিরাপত্তার বিষয়টি ভাবিয়ে তুলছিলো এবং তাদের ঐক্যবদ্ধতা জরুরি হয়ে পড়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন