শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে মালামাল লুট

    কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে মালামাল লুট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় আলতলি হামিদের মোড় নামক স্থানে বেইজবন কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে নৈশ প্রহরি ও মিস্ত্রিদের অস্ত্রের মুখে জিম্মি করে নির্মাণ সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ১০/১৫ জন মুখোশধারী একদল ডাকাত।


    ওয়ার্কশপের নৈশপ্রহরি দুলাল মিয়া জানান, ১৭ জানুয়ারী বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ১০/১৫ জনের একদল মুখোশধারী লোক তাকে ও ওয়েল্ডিং মিস্ত্রি সবুজ ও সজিবকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ৫ জন তাদেরকে আটক রেখে বাকিরা ৪ টি ওয়েল্ডিং মেশিন, জেনারেটর বড় ১ টি, ড্রিল মেশিন ৩ টি, আয়রন ড্রিল ৩ টি, গ্যানিং মেশিন ১০টি, টোল বক্স যন্ত্রসহ ৪টি, ওয়েল্ডিং রড ৮ প্যাক, হ্যামার ৩ টি, হাতুরি ৫ টি, চেইন কাপ্পা ২ টি, বড় মটর ৩ টি, হাইস্পিট কাটার ৪ টি ও অন্যান্য মালামাল সহ প্রায় ১০ লাখ টাকার লুট করে ট্রাকে তুলে নিয়ে যায়।

     

    এ ব্যাপারে ওই ওয়ার্কশপের মালিক আলমগীর হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তার ওয়ার্কশপ কারখানায় গত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে৷ থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন