শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • পীরগাছায় ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধা নিহত

    পীরগাছায় ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধা নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের পীরগাছায় বাড়ির পাশের রাস্তায় লাগানো জাংলায় লাউ পাড়তে গিয়ে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধা নারী। পারিবারিক সবজির চাহিদা পূরণে তিনি রাস্তার ধারে লাউ এবং সিম চাষ করতেন বলে স্থানীয়রা জানান।

    রোববার (১৪- জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রেজিয়া বেগম (৬৫) ওই গ্রামের আব্দুল বারীর স্ত্রী এবং তিনি পাঁচ সন্তানের জননী। 

    এ ঘটনায় একই ইউনিয়নের রামচন্দ্রপাড়া গ্রামের ছাদেক আলীর ছেলে মাহিন্দ্রা ট্রাক্টর চালক আল-আমিন মিয়াকে গ্রেফতার ও ট্রাক্টর জব্দ করেছে পীরগাছা থানা পুলিশ।

    মামলার বিবরণ এবং বাদীর ভাষ্যমতে,  রেজিয়া বেগম সকাল সাড়ে ৯টার দিকে তার বাড়ির পাশে জাংলায় লাউ পাড়তে দাঁড়িয়ে থাকা অবস্থায় চৌধুরাণী রেলগেইট হতে আসা আল-আমিন বেপরোয়া ও দ্রুতগতিতে মাটি বহনকারী তার মাহিন্দ্রা ট্রাক্টর চালিয়ে পিছন থেকে রেজিয়া বেগমকে স্ব-জোরে ধাক্কা দেন। এতে গুরুত্বর আহত অবস্থায় রেজিয়া বেগমকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত-ঘোষণা করেন। এদিকে রেজিয়া বেগমকে ধাক্কা দেওয়ার পর ট্রাক্টর চালক আল-আমিন পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে তাকে পুলিশে দেয়।


    পীরগাছা থানার এসআই শামীম হক বলেন, ট্রাক্টর চালক আল-আমিন মিয়াকে গ্রেফতার ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। আল-আমিনের নামে মামলা দায়ের করা হয়েছে এবং ওই বৃদ্ধার লাশ তার স্বজনদের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন