শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • রংপুর চিল ঝাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    রংপুর চিল ঝাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুর নগরীর পরশুরাম থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের বুড়াইল বাজারের চিলের ঝাড় নামক স্থান থেকে পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পরশুরাম থানা পুলিশ। পুলিশের ধারণা ওই ব্যক্তিকে হত্যা করে লাশ নির্জন স্থানে রেখে যায় ঘাতকরা। মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।


    শুক্রবার (১২-জানুয়ারি) সকালে নগরীর পরশুরাম থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের বুড়াইল বাজারের চিলের ঝাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।


    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাকা রাস্তা থেকে প্রায় ২/৩ কিলোমিটার দূরে নির্জন এই স্থানে হাত পা এবং গলায় রক্তাক্ত অবস্থায় নির্মমভাবে হত্যা করা একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পরশুরাম থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পোস্ট মর্টেমের জন্য উদ্ধার করেন।

    পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশ বছর হবে। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর সকাল ১০ টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। 


    তিনি আরও জানান, ধারণা করা যাচ্ছে তাঁকে কেউ ধারালো কিছু দিয়ে হত্যা করে লাশ এখানে রেখে গিয়েছে। মৃতের পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ রিপোর্ট লেখা অবধি মৃতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন