শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • চট্টগ্রামে ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেফতার

    চট্টগ্রামে ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাঁচ বছর আগে চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত ব্যবসায়ী মহিউদ্দিন হত্যা মামলায় মঞ্জু মিয়া (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


    নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মঞ্জু ফটিকছড়ি থানাধীন রোসাংগিরী গ্রামের মো. শফির ছেলে।


    শুক্রবার (১২ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

    র‌্যাব জানিয়েছে, ২০১৮ সালের ২১ আগস্ট ফটিকছড়ির নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন ওই এলাকার ব্যবসায়ী মহিউদ্দিন। ১০ দিন পর ১ সেপ্টেম্বর ফটিকছড়ির নিশ্চিন্তপুর দীঘিপাড় এলাকার গহীন জঙ্গল থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

     


    এ ঘটনায় নিহত ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি মঞ্জু মিয়া পলাতক ছিলেন।


    মামলা সূত্রে জানা যায়, মঞ্জু নিহত ব্যবসায়ী মহিউদ্দিনের ব্যবসায়িক পণ্য সরবরাহের কাজ করতেন। ২০১৮ সালের ২১ আগস্ট রাতে মঞ্জুসহ তার অন্য সহযোগীরা টাকার লোভে মহিউদ্দিকে হত্যা করে নিশ্চিন্তপুর দীঘিপাড় জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মঞ্জুকে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

    তাকে ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন