শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • ভারতীয় পর্যবেক্ষক দল

    মানুষ ভীত হয়ে কেন্দ্রে কম এসেছে

    মানুষ ভীত হয়ে কেন্দ্রে কম এসেছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছে ভারতীয় তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল। দুপুর সোয়া ১টার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক শহীদ স্মৃতি স্কুলে কয়েকটি ভোট কক্ষের এজেন্ট, ভোটার ও প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন তারা। দুপুর ২টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকায় কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।


    প্রতিনিধি দলে ছিলেন ইন্ডিয়ার দি ফরেন করেসপনডেন্ট ক্লাব অব এশিয়ার এস ভিনকার্ড নারায়ণ, ভারতবর্ষের সাহিত্যিক অমিতাভ রায়, ইন্ডিয়ান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী।


    তারা গাজীপুর মহানগরীর টঙ্গীতে শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের সদস্যরা জানান, ভোটের পরিবেশ ভালো, তবে উপস্থিতি আরও বেশি থাকলে ভালো হতো। নির্বাচনে উন্মাদনা উত্তেজনা নেই তবে উৎসাহ-উদ্দীপনা আছে।

     

    প্রতিনিধি দলটির সদস্যরা বলেন, নির্বাচনের আগে সহিংসতার ঘটনা ঘটেছে এ কারণে হয়তো মানুষ ভীত হয়ে কেন্দ্রে কম এসেছে। একটা আতঙ্কের ভাব ছিল যার কারণে তারা ভোট দিতে বের হয়নি।

    কিন্তু এখন তারা বুঝতে পারছেন সহিংসতা নেই। বিকেলে হয়তো উপস্থিতি আরও বাড়বে। আমাদের ধারণা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী ও মজবুত করার জন্য মানুষ ভোট দিতে আসবে।


    আমরা যে কেন্দ্রটি পরিদর্শন করেছি এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৩০০ এর বেশি ভোটার। কিন্তু ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ২৯২ টি ভোট পড়েছে। এটা আশানুরূপ নয়। তবে নতুন প্রজন্মের ছেলে মেয়েরাও আসছে, এটা দেখে ভালো লেগেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াটা শান্তিপূর্ণই আছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন