শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • পাবনা-২ আসনে

    নির্বাচন বর্জন করলেন ডলি সায়ন্তনী

    নির্বাচন বর্জন করলেন ডলি সায়ন্তনী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুরি ও ভোট ডাকাতির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন পাবনা-২ আসনের নোঙর প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডলি সায়ন্তনী। রোববার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।


    সহকারী রিটার্নিং অফিসার এবং সুজানগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে তিনি। নির্বাচনে ভোট চুরি ও ভোট ডাকাতির অভিযোগ এনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ডলি সায়ন্তনী।

     

    ডলি সায়ন্তনী জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। তা দেখে নৌকার লোকজন দিশেহারা হয়ে পড়েন। বিজয় নিশ্চিত করার জন্য নৌকার পোলিং এজেন্ট ও বাইরের সমর্থকরা ব্যালট পেপার নিয়ে জোর করে নৌকায় সিল মারতে থাকেন। গোপালপুর স্কল, ভবানীপুর স্কুল, জাহানা কাঞ্চন উচ্চ বিদ্যালয়, শান্তিপুর স্কুল, চিনাখড়া হাইস্কুল কেন্দ্রে ৬০-৭০ শতাংশ ভোট কেটে নেওয়া হয়।

     

    এসব ঘটনার অনেক ফুটেজ মোবাইলে ধারণ করেছেন বলে জানান স্বতন্ত্র এ প্রার্থী। তিনি এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে সোনালি আঁশ প্রতীকের তৃণমূল বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।


    সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুকুমার সরকার বিকেল ৩টায় জানান, তিনি এখনো নির্বাচনী মাঠে রয়েছেন। তাই বিষয়টি তার জানা নেই। পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিষয়টি এখনো তিনি জানেন না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন