রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার তিন সেনা কর্মকর্তা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার তিন কর্মকর্তাকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। তাঁদের চাকরি আবার সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া তিন কর্মকর্তা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে তাঁদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার কথা জানানো হয়েছে।
এর আগে এই তিন কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন