উত্তরায় হোটেলকক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রাজধানীর উত্তরা-পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটে অবস্থিত বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের নবম তলার ৯০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে হোটেলের ওই কক্ষে লি শিংচিয়াংকে মেঝেতে পড়ে থাকতে দেখেন সংশ্লিষ্টরা। পরে খবর দেওয়া হলে উত্তরা-পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন