রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ইসমাইলের লুঙ্গির কোচে থাকা টাকা দেখেই হত্যার পরিকল্পনা সুপারভাইজারের ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু, রাজ্যজুড়ে সতর্কতা হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী উন্নয়ন প্রক্রিয়ায় নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: স্পিকার দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯ নড়াইলে ৭ শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
  • ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ঠাকুরগাঁও সফর।

    রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবন প্রেস উইং। সফরসূচি অনুযায়ী, ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টারে অবতরণের পর তিনি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। দুই দিনের সফর শেষে আগামী ৭ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

    রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও রাষ্ট্রপতির চলাচলের পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

    উল্লেখ্য, চলতি বছরের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটাই তার প্রথম সফর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন