শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিপৎসীমার নিচে সব নদীর পানি, তিন দিন ভারী বৃষ্টির আভাস আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু যশোরে ভিডিপি দলনেতাদের বিচক্ষণতায় ৮ মাসের পলাতক আসামি আটক ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির বিলিয়ন ডলার অর্থায়ন হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে: ধর্মমন্ত্রী সরকারবিরোধী ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিনের মাথায় এক চীনা নাগরিক জীবিত উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায়  উৎসবমুখর পরিবেশে চলছে রেডক্রিসেন্ট নির্বাচনের ভোটগ্রহণ প্রধানমন্ত্রীর ভারত সফরের নিয়ে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কারাবন্দিরা ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন
  • ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির বিলিয়ন ডলার অর্থায়ন

    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির বিলিয়ন ডলার অর্থায়ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি তেলের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। এ অর্থায়নের ফলে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির বার্ষিক পরিশোধন সক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন থেকে বেড়ে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে ডিরেক্টর জেনারেল, কান্ট্রি প্রোগ্রামস আনাসে আইসামি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।

    জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। আইডিবির অর্থায়নে এটি বাংলাদেশে সংস্থাটির কোনো একক প্রকল্পে সর্বোচ্চ বিনিয়োগ।

    প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারির বর্তমান পরিশোধন সক্ষমতা তিন গুণ বাড়বে। একই সঙ্গে ইউরো-৫ মানসম্পন্ন পরিবেশবান্ধব পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।

    সরকারের প্রত্যাশা, রিফাইনারির সক্ষমতা বৃদ্ধির ফলে দেশে পরিশোধিত জ্বালানি তেলের আমদানিনির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সক্ষমতা বাড়ার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

    ইআরডি জানিয়েছে, এই প্রকল্পে আইডিবির অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির চলমান উন্নয়ন সহযোগিতার সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।

    বাংলাদেশের অন্যতম প্রধান বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী আইডিবি প্রতিষ্ঠার পর থেকে দেশের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে। এর মধ্যে রয়েছে অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতের অর্থায়ন এবং রপ্তানি ঋণ গ্যারান্টিসহ বিভিন্ন ধরনের সহযোগিতা।

    প্রধানমন্ত্রীর সঙ্গে আইডিবি চেয়ারম্যানের সাক্ষাৎ

    অর্থায়ন চুক্তি স্বাক্ষরের পর আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে আইডিবি চেয়ারম্যান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে আইডিবির সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

    প্রধানমন্ত্রী এ সময় সহজ শর্তে অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ ও আইডিবির মধ্যকার সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন