শুক্রবার, ১৫ মে ২০২৬
Natun Kagoj

দ্রুত হাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দ্রুত হাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত বলেছেন, সরকার আগামী কয়েক দিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে বদ্ধপরিকরভাবে কাজ করছে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ধাপে ধাপে দেশের বড় সিটি করপোরেশনগুলোতে টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে এই টিকাদান কর্মসূচি শুরু হবে।

ডা. এম এ মুহিত বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দ্রুততার সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এই কর্মসূচি আরও সফল হবে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্যের উন্নয়নে দীর্ঘমেয়াদি ফল অর্জন করা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন