শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম সরকারি ঋণের অনুপাত বাংলাদেশের মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য ইসরায়েলি দখলদারিত্ব দায়ী: চার দেশের পররাষ্ট্রমন্ত্রী শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের তদন্তে অগ্রগতি নেই, ডিভাইস চায় ডিবি তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি তারেক রহমানের জাপান সফরে ৪টির বেশি সমঝোতা স্মারক সইয়ের আশা ডিপ্লোমা শিক্ষায় সংকট নিরসনে সরকারের উদ্যোগ নেই: ছাত্রশিবির সভাপতি মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার
  • তেলাপোকা দূরে রাখতে তিনটি সাশ্রয়ী ঘরোয়া টিপস

    তেলাপোকা দূরে রাখতে তিনটি সাশ্রয়ী ঘরোয়া টিপস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তেলাপোকা রোগজীবাণু ছড়ায়। তেলাপোকা থেকে মুক্তি পাওয়া জরুরি। তা করতে গিয়েই বাজার চলতি নানা রাসায়নিক ব্যবহার করেন অনেকেই। যা কিন্তু আরশোলার থেকেও অনেক বেশি ক্ষতিকারক হতে পারে। তাই ঘরোয়া পদ্ধতিতে তেলাপোকা তাড়ান। কী ভাবে? জেনে নিন-

    নিমতেল 
    বাড়ি থেকে তেলাপোকা দূর করতে ব্যবহার করতে পারেন নিমতেল। একটি স্প্রে বোতলে পানি ভরে তাতে বেশ খানিকটা নিমতেল মিশিয়ে নিন। এ বার ঘরের কোনায়, বেসিনে, সিঙ্কে, রান্নাঘরের তাকে রাতে স্প্রে করে রেখে দিন। সকালে উঠে দেখবেন, তেলাপোকাগুলি মরে পড়ে রয়েছে ঘরের আনাচকানাচে।

    লেবু ও মিন্ট অয়েল 
    একটি বোতলে পানির সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে স্প্রে করতে পারেন ঘরের আনাচকানাচে। পানির সঙ্গে মিন্ট অয়েল মিশিয়ে নিলেও কাজ হবে। এই গন্ধ তেলাপোকার পছন্দ করে না।

    বিশেষ তরল
    তেলাপোকা তাড়াতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন প্রাকৃতিক তেলাপোকানাশক তরল। একটি পাত্রে বেশ খানিকটা পানি গরম করে তাতে এক মুঠো লবঙ্গ দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। এ বার সেই মিশ্রণে বেকিং সোডা মিশিয়ে দিন ভাল করে। বুদবুদ তৈরি হলে গ্যাস বন্ধ করে দিন। এ বার একটি স্প্রে বোতলে মিশ্রণটি ঢেলে দিয়ে তার মধ্যে ফেলে দিন তেজপাতার কুচি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ