বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের দুই মামলা অনুমোদন হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৭০ কপ-৩১ ঘিরে বাংলাদেশের প্রস্তুতি জোরদার নিউইয়র্কে মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ, প্রধান অভিযুক্তসহ আটক ৫ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গঠনমূলক করতে চায় দিল্লি: জয়সওয়াল ডিবি সেজে জিম্মি ও মুক্তিপণ আদায়: সাভারে জিয়া প্রজন্ম দলের নেতাসহ ২ জন গ্রেপ্তার ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে ১১ কোটি ৮৭ লাখ টাকার অভিযোগ, পুনঃতদন্তের দাবি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান এরদোয়ানের আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৯: আসামির তালিকায় নেই মালিকপক্ষ
  • নিউইয়র্কে মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান

    নিউইয়র্কে মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন জুবাইদা রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

    স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে তাদের সাক্ষাৎ হয়। মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন ডা. জুবাইদা রহমান।

    হোয়াইট হাউসের আয়োজনে মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগকে কেন্দ্র করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা অংশ নেন।

    অনুষ্ঠানের আলোচনায় শিশুদের শিক্ষা, প্রযুক্তিতে প্রবেশাধিকার, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং অনলাইনে শিশুদের নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

    ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগটির লক্ষ্য শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করা।

    এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটনে আয়োজিত এই উদ্যোগের বৈশ্বিক সম্মেলনেও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। ওই সম্মেলনে ৪৫টির বেশি দেশের ফার্স্ট স্পাউস ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

    মার্চের সম্মেলনে ডা. জুবাইদা রহমান শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

    নিউইয়র্কের মঙ্গলবারের অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প জানান, ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগে বর্তমানে ৫৭টি দেশ যুক্ত হয়েছে। শিশুদের শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন