সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোদী-ট্রাম্প বৈঠকে প্রশ্নোত্তর এড়াতে চেয়েছিল ভারত, জানালেন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ, কতটা বাস্তব এই স্বপ্ন? সকালেই মেঘলা আকাশ, ঢাকাসহ ৭ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলন করবে এনসিপি, যোগ দেবেন সারজিস-তুষার নুসরাত হত্যা মামলায় আজ হাইকোর্টের রায় প্রথমবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স ২১৫ কোটি ডলার ছুঁইছুঁই পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭০৫, মৃত্যু ৩ সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার সম্পদের হিসাব চাইল দুদক
  • চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলন করবে এনসিপি, যোগ দেবেন সারজিস-তুষার

    চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলন করবে এনসিপি, যোগ দেবেন সারজিস-তুষার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। দলটির দেশব্যাপী সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার অংশ হিসেবে সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় নগরের স্টেশন রোড এলাকার হোটেল সৈকতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়।

    দলীয় সূত্রে জানানো হয়েছে, এনসিপির চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যৌথ উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে দলের সাম্প্রতিক সাংগঠনিক কার্যক্রম, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে চট্টগ্রামে দলের সাংগঠনিক কার্যক্রম ও পরবর্তী কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে।

    থাকছেন কেন্দ্রীয় নেতারা

    সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ।

    এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সেক্রেটারি ফারহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব। স্বাগত বক্তব্য দেবেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এ এস এম সুজা উদ্দিন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন