সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • আরব আমিরাতের জাতীয় পোশাক পরতে পারবে না প্রবাসীরা

    আরব আমিরাতের জাতীয় পোশাক পরতে পারবে না প্রবাসীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ও বিজ্ঞাপনে জাতীয় পোশাক ব্যবহারে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে বাণিজ্যিক প্রচারণা বা বিজ্ঞাপনে আমিরাতের ঐতিহ্যবাহী পোশাক শুধুমাত্র দেশটির নাগরিকরাই ব্যবহার করতে পারবেন।

    সম্প্রতি এক মিডিয়া ব্রিফিংয়ে ন্যাশনাল মিডিয়া অথরিটির মহাসচিব ড. জামাল মোহাম্মদ আল কাবী জানান, অ-আমিরাতিদের মাধ্যমে জাতীয় পোশাকের অনুপযুক্ত ব্যবহার নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছিল। বিশেষ করে কিছু রিয়েল এস্টেট বিজ্ঞাপনে আমিরাতি পোশাক পরে ভাঙা আরবি উপভাষা ব্যবহার করাকে স্থানীয়রা অসম্মানজনক হিসেবে দেখেছেন।

    তিনি বলেন, “আমরা এ ধরনের ব্যবহার বন্ধ করেছি। এখন থেকে বিজ্ঞাপনে আমিরাতি পোশাক কেবল আমিরাতি নাগরিকদের জন্যই সংরক্ষিত থাকবে।”

    ড. আল কাবী আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত সব সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল। তবে কোনো বিদেশি নাগরিক যখন আমিরাতি পরিচয় ধারণ করে এমনভাবে উপস্থাপিত হন, যা স্থানীয় সংস্কৃতি বা মানুষের অনুভূতিতে আ/ঘা//ত করে, তখন তা গ্রহণযোগ্য নয়।

    তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, কিছু বিজ্ঞাপনে ঐতিহ্যবাহী পোশাক পরিহিত ব্যক্তিদের এমন আচরণ করতে দেখা গেছে যা আমিরাতি মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। যেমন, গাড়ির শোরুমে আমিরাতি পোশাক পরে অর্থ প্রদর্শনের মাধ্যমে বিলাসিতা বা অহংকার প্রকাশ করা স্থানীয় পরিচয়কে অসম্মান করার শামিল বলে মনে করা হচ্ছে।

    কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো আমিরাতের সাংস্কৃতিক পরিচয়,ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের মর্যাদা রক্ষা করা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন