শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম

নীলফামারী-১ ও ২ আসনে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

নীলফামারী-১ ও ২ আসনে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়ন বাতিল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) ও নীলফামারী-২ (সদর) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১ জানুয়ারি)।

যাচাই-বাছাই শেষে নীলফামারী-১ আসনে একজন এবং নীলফামারী-২ আসনে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে বাকি ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে নীলফামারী-২ (সদর) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে। তবে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো. সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটারের সমর্থনের যে কাগজপত্র জমা দেওয়ার কথা, তা সঠিক না পাওয়ায় এই তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে বিধি অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জামায়াতে ইসলামীর অধ্যাপক মাওলানা আব্দুস সাত্তার, জাতীয় পার্টি (লাঙ্গল) প্রার্থী মেজর (অব.) তসলিম উদ্দিন,বিএনএফের সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, খেলাফত মজলিশের মো. সাদ্দাম হোসেন,মবাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. রফিকুল ইসলাম, জেপির মো. মখদুম আজম মাশরাফী, ন্যাপের জেবেল রহমান গনি।

নীলফামারী-২ (সদর) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন), জামায়াতে ইসলামীর আল ফারুক আব্দুল লতীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসিবুল ইসলাম, খেলাফত মজলিশের সারোয়ারুল আলম বাবু, বিএনএফের সিরাজুল ইসলাম।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন