শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম

সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার

সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ানের আওতাধীন পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার বিরোধী অভিযানে, ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর একটি টহল দল এ অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচারের প্রস্তুতির বিষয়ে আগাম তথ্য পেয়ে অভিযান পরিকল্পনা করা হয়। নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় ঘাগড়া বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার আবুল কালাম আজাদের নেতৃত্বে পঞ্চগড় সদর উপজেলার হারিভাসা ইউনিয়নের ব্রমতল এলাকায় অভিযান চালায়।

এলাকাটি সীমান্ত পিলার ৭৫৪/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানকালে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ২৯ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী উদ্ধার করা ফেনসিডিলের সিজার মূল্য প্রায় ১১ হাজার ৬০০ টাকা।

ব্যাটালিয়ান ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুদ্দোজা জানান, টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদক ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার থাকায় সাম্প্রতিক সময়ে পাচারকারীরা এ ধরনের কৌশল ব্যবহার করছে।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক আরও জানায়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন