সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সকালেই মেঘলা আকাশ, ঢাকাসহ ৭ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলন করবে এনসিপি, যোগ দেবেন সারজিস-তুষার নুসরাত হত্যা মামলায় আজ হাইকোর্টের রায় প্রথমবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স ২১৫ কোটি ডলার ছুঁইছুঁই পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭০৫, মৃত্যু ৩ সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার সম্পদের হিসাব চাইল দুদক বিচারকের বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, ট্রাইব্যুনালের দাবি ‘ঘটেনি’ দুই ইনিংসে শতরানও ছুঁতে পারেনি বাংলাদেশ, এমন নজির বিশ্বে কত?
  • জামালপুরের সড়কে প্রাণ গেল ২ ব্যবসায়ীসহ ৩ জনের

    জামালপুরের সড়কে প্রাণ গেল ২ ব্যবসায়ীসহ ৩ জনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরে বাস, লেগুনা ও সিএনজি-চালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরে ছয়জন। শুক্রবার ১৫ ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের তিতপল্লায় এই দুর্ঘটনা ঘটে।

    জানা গেছে, নিহতরা লেগুনা এবং আহতরা সিএনজি-চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

    নিহতরা হচ্ছেন টাঙ্গাইলের ধানবাড়ি উপজেলার আনোয়ার হোসেন (৪০) ও জামালপুর সদরের ছোনটিয়া গ্রামের সামছুল হোসেন (৫২)।

    জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জামালপুর থেকে ঢাকাগামী সাদনান পরিবহনের একটি বাসের সাথে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে জামালপুরগামী লেগুনা ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন সবজি ব্যবসায়ী নিহত এবং ছয়জন আহত হয়েছে।

    তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা নিহত এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন