বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ চারজনের যুক্তিতর্ক শেষ বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএমের সঙ্গে কাজ করবে হাইকমিশন মানবাধিকার সুরক্ষায় এআইয়ের প্রভাব নিয়ে জাতিসংঘে প্রস্তাব, নেতৃত্বে বাংলাদেশ ১ বিলিয়ন ডলার পাচারের মামলায় তথ্য চাইলেন আমিরাতের রাষ্ট্রদূত সুরা ইখলাস পাঠের ফজিলত ও গুরুত্ব শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করা মানে দেশের ভবিষ্যৎ গড়া: মঈন খান আইফোনে গুরুতর নিরাপত্তা ত্রুটি, দ্রুত আপডেটের আহ্বান অ্যাপলের প্রযুক্তি, সেবা ও কনটেন্টে নিজস্ব ব্র্যান্ড গড়ছে ShopnerBD ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ যক্ষ্মা শনাক্তে ঢাকায় মোবাইল স্বাস্থ্যসেবা, ১.৪৫ লাখ ডলার দিচ্ছে জাপান
  • রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

    রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে তিনি ঠাকুরগাঁও অবস্থান করবেন।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমানের সই করা এক চিঠিতে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঠাকুরগাঁও পৌরসভা এবং নাগরিক সমাজের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। সফরকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    এদিকে শহরের বড় মাঠে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। সংবর্ধনাকে সামনে রেখে সেখানে মঞ্চ নির্মাণের কাজও চলছে।

    সফরসূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সার্কিট হাউসে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি শহরের পুরাতন গোরস্তানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন।

    কবর জিয়ারত শেষে রাষ্ট্রপতি কালীবাড়ি এলাকায় অবস্থিত তার নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে।

    পরে বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে, যা স্থানীয়ভাবে বড় মাঠ হিসেবে পরিচিত, আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    দুই দিনের সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। এ কর্মসূচি শেষে জেলা সফর সমাপ্ত করে ঢাকায় বঙ্গভবনে ফেরার কথা রয়েছে তার।

    রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে প্রস্তুতি ও ব্যস্ততা বেড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন