সোমবার সকাল থেকে ১০ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ধামরাই ডিআরএসের (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য ১০টি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না।
রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিকগঞ্জ সদর, ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া ও শিবালয় এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ ছাড়া এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন