সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

    ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার (১৪ মে) জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদ উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত বন্ধ থাকবে।

    এর আগে ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। তবে ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

    সরকার জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়েছে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক ও টেলিযোগাযোগসহ সংশ্লিষ্ট কার্যক্রম এই ছুটির আওতার বাইরে থাকবে। ব্যাংকিং কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চলবে এবং আদালতের কার্যক্রম বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে।

    বেসরকারি শিল্প ও কলকারখানার ক্ষেত্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ