বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা ইউএইতে জনতা ব্যাংকের কার্যক্রম টিকিয়ে রাখতে ৩০ কোটি দিরহাম দিচ্ছে সরকার ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংকের গোলাবর্ষণে দুই সেনাসদস্য নিহত পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজের প্রত্যয় স্পেনে দ্বিতীয় ফুটবল ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প পদক্ষেপ নেওয়া হচ্ছে: রিজভী হাইকোর্টের রুল খারিজ, ছবি ছাড়া হবে না জাতীয় পরিচয়পত্র রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে বাংলাদেশের সুযোগ কাজে লাগানোর আহ্বান
  • কাভার্ডভ্যানের ধাক্কায় কুমিল্লায় প্রাণ গেল মা-ছেলের

    কাভার্ডভ্যানের ধাক্কায় কুমিল্লায় প্রাণ গেল মা-ছেলের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার দেবিদ্বারে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

    বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার কারখানার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)।

    আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নিহত রৌশন আরার বাবা মো. তাজুল ইসলাম (৭৩), তার স্ত্রী মিনু আরা বেগম (৬৫) এবং অটোরিকশাচালক জিসান (৩৫)। আরও দুজন অজ্ঞাত পরিচয়ের আহত ব্যক্তি রয়েছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নামতি থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ছয় যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে দেবিদ্বার পৌর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ওভারটেক করার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে গেলেও পরে কংশনগর এলাকা থেকে গাড়িটি আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

    দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

    এ বিষয়ে মিরপুর হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন