সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না: জ্বালানিমন্ত্রী

আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না: জ্বালানিমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। 

তি‌নি জানান, বেলা ১১টায় তেলভর্তি একটি জাহাজ এসে বন্দরে পৌঁছেছে। এ ছাড়া আজ আরও একটি জাহাজ আসবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন