শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj

ডিএমটিসিএল জানালেন: মেট্রোরেলের যাত্রীর সংখ্যা ১০% কমেছে

ডিএমটিসিএল জানালেন: মেট্রোরেলের যাত্রীর সংখ্যা ১০% কমেছে
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনার পর গড়ে ১০ শতাংশ যাত্রী কম যাতায়াত করছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এই তথ্য জানিয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বিয়ারিং প্যাডের ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। এর ফলে আমাদের যাত্রী সংখ্যা গড়ে ১০ শতাংশ কমে গেছে।"

তিনি আরও জানান, এই ধরনের দুর্ঘটনা এড়াতে তারা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং পুরো সিস্টেমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ডিএমটিসিএল যাত্রীদের আশ্বস্ত করে বলেছে যে, মেট্রোরেল ভ্রমণ সম্পূর্ণ নিরাপদ এবং এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমটিসিএলের এমডি জানান, আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন। এ সংখ্যা এখন চার লাখের আশেপাশে রয়েছে। ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনও ক্ষতি হয় নি বলেও জানান তিনি।

তিনি বলেন, গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল দুইটা টেইলস পড়ছে। ফাটলের বিষয়টি জানা নেই। আপনার আমার বাসা বাড়িতেও এমন জিনিস পড়েছে।

সেদিন নির্ধারিত সময়ের ২৭ মিনিট পর ট্রেন চলাচলের বিষয়ে ফারুক আহমেদ বলেন, শুক্রবার ৩টার পরিবর্তে ৩টা ২৭ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। পাবলিক সেফটির জন্য লেট করছি। কারণ চাইলেই তো চালিয়ে দেয় যায় না পরীক্ষা নিরীক্ষা ছাড়া।

তিনি আরও বলেন, প্রতিদিন আমরা পাবলিকব সার্ভিস শুরুর আগে একটা সুইফার ট্রেন চালায় সব কিছু চেক করার জন্য, কিন্তু সেদিন (২১ নভোবরের ভূমিকম্পের দিন) আমরা দুইটি সুইফার চালিয়েছে। যার কারণে লেট হয়েছে।

এদিকে রোববার সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে যাওয়ার ঘটনায় রাত ৮টার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই বিষয়ে ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদ বলেন, একটা ছেলে ছাদে উঠে গেছে এটা জানার পর পরই আমাদের সিকিউরিটি সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে ফেলে। আল্লাহর রহমত কোনো ক্ষতি হয়নি। সে (ওই কিশোর) কারওয়ান বাজার থেকে আগারগাঁও যায়, সেখান থেকে সে দুই ট্রেনের মধ্যখানে বসে সেখান থেকে সচিবালয় যায়। ওখানেই তাকে নামিয়ে ফেলা হয়।

ফারুক আহমেদ বলেন, সে সময় পুরো ট্রেন সার্ভিস বন্ধ করা হয়। যার কারণে আমরা ট্রেন বন্ধ করে প্রতিটি ট্রেকে সার্চ করেছি। আজ সকালে সুফার ট্রেন দিয়ে চেক করি কেউ আছে কিনা। আমাদের কাছে সেফটি ফাস্ট।

মেট্রোরেল আরও সিকিউরিটি বাড়ানোর কথা জানিয়ে ফারুক আহমেদ বলেন, স্টেশনের নিচে এন্ট্রি পথে সিসি টিভি লাগানো হবে। যাতে উৎসটা কোথায়, কোথায় থেকে এল সব দেখা যাবে। ফার্মগেট পার্ক মাঠ ৬৫ শতাংশ জনগণকে বুঝিয়ে দেয়া হয়েছে। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন