আজকের বৈদেশিক মুদ্রার রেট: ২৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে। দেশে প্রায় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যারা বিদেশ থেকে পাঠানো অর্থের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে আজকের (২৬ নভেম্বর ২০২৫) মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
প্রত্যেকটি দেশের মুদ্রা অনুযায়ী ডলার, ইউরো, পাউন্ডসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার বর্তমান বিনিময় হার জানানো হয়েছে, যা প্রবাসীরা তাদের লেনদেন ও বিনিয়োগ পরিকল্পনায় ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বুধবার দেশের মুদ্রা বাজারে ডলার কেনার দাম ধরা হচ্ছে ১২২.৪৮ টাকা। বিক্রির দাম ১২২.৫৫ টাকা। গড় বিনিময় হার ১২২ টাকা ৫২ টাকা। ইউরো কেনার ক্ষেত্রে দাম ধরা হয়েছে ১৪১.৬৯ টাকা এবং বিক্রির ক্ষেত্রে দাম ধরা হয়েছে ১৪১.৮১ টাকা। মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।
মুদ্রা ক্রয় (টাকা) বিক্রয় (টাকা)
ইউএস ডলার ১২২.৪৮ ১২২.৫৫
পাউন্ড ১৬১.২৫ ১৬১.৩৬
ইউরো ১৪১.৬৯ ১৪১.৮১
জাপানি ইয়েন ০.৭৮ ০.৭৮
অস্ট্রেলিয়ান ডলার ৭৯.২০ ৭৯.৩০
সিঙ্গাপুর ডলার ৯৪.০৯ ৯৪.২১
কানাডিয়ান ডলার ৮৬.৮৭ ৮৬.৯৩
ইন্ডিয়ান রুপি ১.৩৭ ১.৩৭
সৌদি রিয়েল ৩২.৪৭ ৩২.৪৭