শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • দিলীপ আগারওয়ালার সম্পদ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে নথি চেয়ে চিঠি পাঠালো দুদক

     দিলীপ আগারওয়ালার সম্পদ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে নথি চেয়ে চিঠি পাঠালো দুদক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালার সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

    দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এসব তথ্য সংগ্রহের জন্য চিঠি পাঠিয়েছেন। দুদকের মহাপরিচালক জানান, আগারওয়ালার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১১২ কোটি টাকার সম্পদ অর্জন এবং ৩৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৭৫৫ কোটি টাকার লেনদেনের অভিযোগে ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।

    এর অংশ হিসেবে দুদকের কর্মকর্তারা বিভিন্ন দপ্তরে দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য নথিপত্র চেয়েছেন। জানা গেছে, আগারওয়ালার বিরুদ্ধে শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়ে তদন্ত চলছে।

    আগারওয়ালা গত বছর ৩ সেপ্টেম্বর র‍্যাবের হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে হত্যা মামলার বিভিন্ন অভিযোগে আদালতে হাজির করা হয়। সব মামলায় জামিন পাওয়ার পর চলতি বছরের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন