শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • নভেম্বরের ১৮ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ডলার

    নভেম্বরের ১৮ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ডলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি মাসের প্রথম ১৮ দিনে দেশে প্রবাসী থেকে ১৯০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গড়ে প্রতিদিন দেশে এসেছে ১০ কোটি ৫৮ লাখ ডলার।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (১৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “নভেম্বরের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৪৫ কোটি ৭০ লাখ ডলার।”

    এর পাশাপাশি, গত ১৮ নভেম্বর একদিনে দেশে প্রবাসীরা ১০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১,২০৫ কোটি ৩০ লাখ ডলার, যা বছরের ব্যবধানে ১৫.৯০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে।

    এর আগে, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যথাক্রমে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ও ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। জুলাই ও আগস্টে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।

    ২০২৪-২৫ অর্থবছরের পুরো বছরের হিসাব অনুযায়ী দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন বা ৩,০৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন