শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • নির্বাচনে স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমানো হবে

    নির্বাচনে স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমানো হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা জোরদার করতে স্পর্শকাতর এলাকায় বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। তবে পূর্বে ৪০ হাজার বডি ক্যামেরার কথা বলা হলেও এখন তা কমানো হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ। তবে আগে ৪০ হাজার বডি ক্যামেরার কথা বলা হলেও এখন সেটা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

    বডি ক্যামেরা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এটার অগ্রগতি কী? একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন। মূল্যটা আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়।

    তিনি বলেন, বডি ক্যামেরাটা আসবে, হয়ত এখন একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা শুধু সেনসিটিভ (স্পর্শকাতর) যে সব জায়গা আছে, ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে। আমরা সব জায়গায় বডি ক্যামেরা দিয়ে তো করতে পারব না। এগুলো মনিটরিং করার ব্যাপার আছে। ছবি আসবে অ্যাকশন নিতে হবে তো। অতএব সেনসিটিভ যে জিনিসগুলো ওরা নির্বাচন কমিশনের সাথে আলাপ করে তারা কিনবে।

    আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা ছিলো, এখন কী সেটা কমবে? এমন প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমেদ বলেন, সেটাই রেশনালাইজ করা হচ্ছে। সংখ্যাটা কমবে। তবে কত কমবে আমি এখন বলব না। যখন প্রপোজালটা আসবে তখন এটা জানা যাবে।

    কবে নাগাদ কেনা হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিগগির। ওরা হয়ত পরের সপ্তাহে নিয়ে আসবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন