বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • দাম কমেছে মুরগির, গরু-খাসির মাংসে নেই পরিবর্তন

    দাম কমেছে মুরগির, গরু-খাসির মাংসে নেই পরিবর্তন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে দেশের বাজারে মুরগির দাম কিছুটা কমেছে। তবে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

    শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, আগের সপ্তাহে যা ছিল ৩১০ টাকা।

    এ ছাড়া গত সপ্তাহে ৩২০ টাকায় বিক্রি হওয়া পাকিস্তানি মুরগি চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকায়। এছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৬০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৬০০ টাকা।

    ব্যবসায়ীরা বলছেন, বাজারে মুরগি সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কমেছে। বিক্রেতা ফরিদ বলেন, এ সপ্তাহে দাম কমেছে মুরগির, সাপ্লাই ভালো ছিল।

    বাজারে আগত ক্রেতা মোস্তফা জামান বলেন, অন্যান্য মুরগির দাম কমলেও শেষপর্যন্ত ব্রয়লারেই ভরসা রাখতে হয়। বাকি মুরগির দাম কমলেও সেটা তো সামর্থ্যের ভেতর আসেনি।

    আরেক ক্রেতা কাজী আসাদ বলেন, মাসের শেষে আপাতত ব্রয়লার কেনা ছাড়া উপায় নেই। অন্যান্য মুরগির দাম কমলেও তা নাগালের মধ্যে নেই এখনও।

    এদিকে মুরগির দাম কমলেও বাজারে গরু-খাসির দাম আগের মতোই রয়েছে। প্রতি কেজি গরু গত সপ্তাহের মতো ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি খাসির মাংসও বিক্রি হচ্ছে ১০০০ টাকায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন