বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯ মাসে নিট লোকসান ২,২৩৫ কোটি টাকা

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯ মাসে নিট লোকসান ২,২৩৫ কোটি টাকা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি প্রায় ২,২৩৫ কোটি টাকার নিট লোকসান করেছে। এর বিপরীতে, আগের বছরের একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ৪২ কোটি টাকার বেশি ছিল।

ব্যাংকটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর) এর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম ৯ মাসে গ্লোবাল ইসলামী ব্যাংকের  নিট লোকসান হয়েছে ২ হাজার ২৩৪ কোটি ৫৮ লাখ টাকা টাকা। গত বছরের একই সময়ে যেখানে ব্যাংকটির নিট মুনাফা হয়েছিল ৪২ কোটি ৫০ লাখ টাকা। আলোচ্য ৯ মাসে ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২ টাকা ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৪৩ পয়স। 

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচিত ৯ মাসের এই বড় লোকসানের মধ্যে ৯৭৪ কোটি ৯৮ লাখ টাকা পরিচালন লোকসান হয়েছে। আর খেলাপীর বিপরীতে সঞিতি (প্রভিশনিং) গঠন করায় ব্যাংকের আরো ১ হাজার ২৬০ কোটি ৯১ লাখ টাকা লোকসান হয়েছে।


দৈএনকে/রে,আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন